আজ গাজোল ব্লক জে ডি পি-র উদ্যোগে একটি ধিক্কার মিছিল বের করা হয়। আজ এই মিছিলে উপস্থিত ছিলেন ঝড়খান্ড আদিবাসী দিসম পার্টির নেতা মহন হাসদা, বিশ্বনাথ টুডু, বৌদ্ধনাথ হেমব্রম সহ মিছিলে অংশ নেয় কয়েকশো আদিবাসী পুরুষ অ মহিলা। রায়গঞ্জে আদিবাসী মেয়েদের ধর্ষণ ও অত্যাচারের প্রতিবাদে গাজোল শহরে মিছিল করে গাজোল থানায় ডেপুটেশন দেওয়ার কথা ছিল। কিন্তু গাজোল থানার পুলিশ মিছিলের কোন অনুমতি দেন নি বলে অভিযোগ। তারা পুলিসের অনুমতি ছাড়াই মিছিল করে গাজোল থানায় ডেপুটেশন দেবেন এ ধ্রনের খবর ছড়িয়ে পরতে গাজোল শহর জুরে পুলিশ মতায়ন করা হয়। গাজোলের প্রতিটি মোড়ে মোড়ে পুলিশ ছিল। আদিবাসী জে ডি পি-র কর্মীরা গাজোল বি এল আর ও অফিসের পাশে কালীমন্দিরের সামনে জড় হয়। তারপর তারা মিছিল করেন। তারা মালদা- গাজোল রোড দিয়ে মিছিল বের করে গাজোল শহরের বিদ্রোহী মোড় যান। সেখানে আদিবাসী জে ডিপির কর্মীরা বিক্ষোভ দেখান। তারা তীর ধনুক, কুড়াল, হাসুয়া ,দা নিয়ে মিছিল করেন। গাজোল বিদ্রোহী মোর থেকে ৫-৭ জন কর্মী গাজোল থানায় ডেপুটেশন দিতে যান। গাজোল থানায় তারা ৪ দফা দাবী নিয়ে ডেপুটেশন দেন। দাবী গুলোর মধ্যে রায়গঞ্জে আদিবাসী মেয়েদের ধর্ষণ কাড়িদের ফাসি দিতে হবে, এস সি/এস টি ১৯৮৯ আইন মতাবেক সাজা দিতে হবে, আদিবাসী মহিলা নির্যাতিতাদের ক্ষতি পুরন দিতে হবে, সারা রাজ্যে আদিবাসী মুলবাসী মহিলাদের সুরক্ষা দিতে হবে।
মালদা